আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পাকিস্তানে শিয়া হত্যার ধারাবাহিকতায় গতকাল (বৃহস্পতিবার, ২৯শে মার্চ) পাকিস্তানের কোয়েটা শহরের অধিবাসী আহলে বাইত (আলাইহিমুস সালাম) এর অনুসারীদের একটি দল, সিপাহে সাহাবা সন্ত্রাসী চক্রের সাথে সম্পৃক্ত নিষিদ্ধ লাশকারে ঝাঙ্গাভী সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে। এ হামলায় ১ জন নারীসহ সর্বমোট ৬ জন শাহাদাত বরণ করেছে।
কোয়েটা হতে আবনা প্রতিবেদক জানিয়েছে যে, আহলে বাইত (আ.) এর ১৪ জন অনুসারী ‘হাজারা টাউন’ এলাকা হতে পাকিস্তানের কোয়েটা শহরের যাওয়ার পথে তাদেরকে বহনকারী গাড়ীটি ‘স্প্যানি’ সড়কে পৌঁছালে কয়েকজন মোটরারোহী সশস্ত্র সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় একজন নারীসহ সর্বমোট ৬ জন শহীদ এবং অপর ৮ জন আহত হয়েছে।
আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হলেও আহতদের অধিকাংশের অবস্থা আশংকাজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বলা হচ্ছে যে, উগ্র সালাফি সন্ত্রাসী বাহিনী সিপাহে সাহাবা’র সাথে সম্পৃক্ত লাশকারে ঝাঙ্গাভী’র ৮ জন সদস্য কোয়েটা শহরে আহলে বাইত (আ.) এর অনুসারীদের উপর পরিচালিত ঐ হামলায় অংশগ্রহণ করেছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ হামলার সাথে জড়িতদের কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ।
এদিকে পাকিস্তান হতে প্রেরিত অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (২৮শে মার্চ) এদেশের করাচী শহরে আহলে বাইত (আ.) এর শানে নওহা ও কাসিদা পরিবেশনকারী এক নওহাখান ওয়াহাবী সন্ত্রাসীদের হামলা শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন।#